বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ প্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এর মধ্যে কর্মরত আছেন ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।

সোমবার (১৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকারদলীয় সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ জনপ্রশাসনে শুন্য পদের সংখ্যা ও তা পূরণে সরকারের পরিকল্পনা জানতে চান।

লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে। বর্তমানে শূন্য পদ পূরণের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না বলেও উল্লেখ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর