বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে পাবনায় স্কুল শিক্ষকসহ দুইজনকে কুপিয়ে হত্যাচেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন আলী স্বপন ও মোজাহার আলী বিশ্বাস নামের দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। গুরুত্বর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে রবিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের আরিয়া গোহাইলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক সুজন আলী স্বপন চরতারাপুরের টাটিপাড়ার মাহমুদ আলী খানের ছেলে এবং মোজাহার আলী সাদুল্লাপুর ইউনিয়নের পাটোয়া গ্রামের মৃত আজাহার আলী বিশ্বাসের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন- মালপাড়া চোকদারপাড়া গ্রামের মকছেদ প্রামানিকের ছেলে প্রধান আসামি মজিদ প্রামানিক, একই গ্রামের মোজাই প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিক।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, চরতারাপুরের মালপাড়ার চকদারপাড়ার মজিদ প্রাং, শহিদ প্রাং, লতিফ প্রাং, মতিন প্রাং ও ইকবাল হোসেনসহ অভিযুক্তদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকালে মোজাহার আলী বিশ্বাস তার সন্তান মোতালেব ও প্রতিবেশী সুজন আলী স্বপনকে সঙ্গে নিয়ে জমিতে কাজ করছিলেন। এসময় অভিযুক্তরা চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে এবং তাদের কুপিয়ে হত্যা চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুত্বর আহতাবস্থায় সুজন আলী স্বপন ও মোজাহার আলী বিশ্বাস উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুজন আলী স্বপনের অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত মজিদ প্রামানিক গ্রেফতার হওয়ায় অন্যতম অভিযুক্ত ইকবাল হোসেনের মুঠোফোনের একাধিক নাম্বারে একাধিবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশান আলী বলেন, ‘এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার) দুইজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে। তাদের বিরুদ্ধে শিগগিরই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর