শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

জয়-আনিসুল-সালমান-পলকের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ টাইম ভিউ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অন্য তিনজন হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনিসুল হক, সালমান এফ রহমান, সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এটি যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হবে। তবে শিগগিরই ফরমাল চার্জ আকারে দাখিল করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।

বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন একসময়ের প্রতাপশালী মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। আনিসুল, সালমান ও পলক জেলে থাকলেও বিদেশে রয়েছেন হাসিনাপুত্র জয়। যদিও সম্প্রতি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে আদালতে সাজা পেয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর