শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগে ভর্তির সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড মাস্টার অব অ্যাডভান্স স্টাডিজ (এমএএস) ও অ্যাডভান্স এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ বাড়ানো হয়েছে।সোমবার (৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড এমবিএ এবং এমএএস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ ২১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (Gateway) অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ ২৪ নভেম্বর।

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ক্লাস শুরু হবে আগামী ১২ জানুয়ারি। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর