বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন কোনো কাজ করবে না দুদক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) ও দুদক আইন অনুযায়ী যা যা করা দরকার কমিশন তাই করবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হয় দুদক এমন কোনো কাজ করবে না বলেও জানিয়েছেন তিনি।

দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় দুদক কমিশনার মো. জহুরুল হক, আছিয়া খাতুন ও দুদক সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুদক দুর্নীতি দমন ও প্রতিরোধের মাধ্যমে প্রত্যাশা জনগণের প্রত্যাশা পূরণ করবে। তবে দুদকের কাজে জনগণকে সহযোগিতা করতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে। দুদক আইনের মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব নয়। এক্ষেত্রে দমন ও প্রতিরোধের সঙ্গে জড়িত সরকারের অন্যান্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

এ সময় দুদক কমিশনার জহুরুল হক বলেন, আমাদের কাজ দুর্নীতি নিয়ে, কিন্তু নির্বাচনের সময় দুদক কিছু করবে না, তা নয়। কোনো প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছুও করবে না।

দুদকের অপর কমিশনার আছিয়া খাতুন বলেন, দেশের সংস্কৃতিতে দুর্নীতি যাতে স্থায়ী অবস্থান না নেয় সেজন্য দুদক কাজ করে যাচ্ছে। দুর্নীতি হলো ধ্বংসকারী একটি শক্তি, যা দেশের শিক্ষা-সংস্কৃতিসহ সবকিছুকে গ্রাস করেছে। দুর্নীতি দমনে দেশের সব মানুষকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে দেশপ্রেমই হচ্ছে মানুষের সবচেয়ে বড় পুঁজি।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর