জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে তারা এ রূপরেখা ঘোষণা করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন নাহিদ ইসলামসহ আন্দোলনের আট সমন্বয়ক। তারা বলেন, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের নেতারা। সমন্বয়করা জানান, নাগরিকদের নেতৃত্ব, সর্বস্তরের নাগরিক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব তারা দেবেন।
‘আমরা যারা এই আন্দোলনে নেতৃত্ব গ্রহণ দিয়েছি তারা নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কথা ভাবছি। তবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় যারা দেশ চালাচ্ছিল বা তাদের আদর্শের সমর্থক, তাদের কেউ এই জাতীয় সরকারের থাকতে পারবে না।
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেওয়া ছাত্র–জনতার উদ্দেশে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।