বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জামালপুরে অভিযান চালিয়ে অবৈধ গরুর হাট উচ্ছেদ

সাকিব আহমেদ, জামালপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫১ টাইম ভিউ
জামালপুরে অভিযান চালিয়ে অবৈধ গরুর হাট উচ্ছেদ

জামালপুর পৌর এলাকার ডাকপাড়ায় আদর্শ কল্যাণ সংস্থার নামে অবৈধভাবে বসানো গরুর হাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা ও পৌর প্রশাসন। অভিযানে হাটের সব অস্থায়ী স্থাপনা ভেঙে দিয়ে হাটটি বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হাট কমিটির লোকজন পালিয়ে যান।

শনিবার (১৪ মার্চ) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে হাটে নির্মিত বিভিন্ন অস্থায়ী ঘর, বাঁশের কাঠামো ও সাইনবোর্ড অপসারণ করা হয়।

একই সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত গরু বিক্রেতাদের গরুসহ নিরাপদে হাট এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় এবং ভবিষ্যতে অনুমতি ছাড়া ওই জায়গায় কোনো ধরনের হাট না বসানোর জন্য সতর্ক করা হয়।

হাটে আগত কয়েকজন গরু বিক্রেতা অভিযোগ করেন, তারা জামালপুর থেকে গরু নিয়ে শেরপুর ব্রীজপাড় হাটে যাচ্ছিলেন। পথে ডাকপাড়া নতুন রাস্তার মোড়ে পৌঁছালে লাঠিসোঁটা হাতে একদল লোক তাদের গতি রোধ করে এবং গরু বোঝাই গাড়িগুলো ওই অবৈধ হাটে নিতে বাধ্য করে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, যারা তাদের কথা না শুনেছে তাদের মারধর ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার সাংবাদিকদের বলেন, জামালপুর শহরের ডাকপাড়ায় অবৈধভাবে বসানো গরুর হাটটি উচ্ছেদ করা হয়েছে। অভিযানে জামালপুর পৌরসভা, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

এর আগেও হাট পরিচালনাকারীদের সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতা অপেক্ষা করে পুনরায় হাট বসানোর কারণে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে আবার অবৈধভাবে হাট বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর