বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জামালপুরে সআমকসাসের উদ্যোগে পথচারী ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ

সাকিব আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৫৯ টাইম ভিউ
জামালপুরে সআমকসাসের উদ্যোগে পথচারী ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুরে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতি (সআমকসাস)। রোববার (১৫ মার্চ) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থাকা পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়জিদ ও ছাত্রশিবিররের সভাপতি জামাল হোসেন। সরকারি আশেক মাহমুদ কলেজের সদস্য সচিব শাহরিয়ার বায়জিদ বলেন, রমজান মাস আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রশিবিরের সভাপতি জামাল হোসেন বলেন, এই কর্মসূচিতে এসে ভালো লাগছে। সাংবাদিকদের নিয়ে মানুষের মধ্যে অনেক সময় ভুল ধারণা থাকে। আশা করি আপনারা সেই ধারণা ভেঙে কলেজের কল্যাণে ও মানবতার সেবায় কাজ করবেন।

এ সময় সআমকসাসের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও আমাদের এই  মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর