সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানি তেল নিয়ে নাটক করল সরকার : নাহিদ ইসলাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯ টাইম ভিউ
জ্বালানি তেল নিয়ে নাটক করল সরকার : নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে সরকার পরিকল্পিতভাবে সংকটের পরিবেশ তৈরি করেছে এবং পুরো বিষয়টিই ছিল ‘সাজানো নাটক’। রোববার দুপুরে রাজধানী ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধি… এই তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করল প্রথম থেকে। সরকার বারবার বলেছে, সংসদে বলেছে তেলের মজুত নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। তেল পর্যাপ্ত পরিমাণ মজুত আছে। পরে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে বেশি দামে তেল কিনতে বাধ্য করা হয়েছে।’

‘ঘণ্টার পর ঘণ্টা তেলের জন্য লাইনে দাঁড়ানোর চেয়ে বেশি দামে তেল কেনাই জনগণ শ্রেয় মনে করবে’ দাবি করে নাহিদ বলেন, ‘এখন দাম বেশি হলেও মানুষ কিনতে আসবে। এরকম একটা মানসিক পরিবেশ তৈরি করে তারপর দামটা আসলে বৃদ্ধি করা হবে। পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। সিন্ডিকেট এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না।’

সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি আহ্বায়ক বলেন, ‘জনগণকে ভোগান্তিতে ফেলার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ভিতরে স্বচ্ছতার অভাব ব্যাপকভাবে। কারণ এই সরকার আগের সরকারের মতোই বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া জানাচ্ছে, কথা বলছে, রাষ্ট্র পরিচালনা করছে। আমরা চেয়েছিলাম একটি জবাবদিহিমূলক সরকার। আমাদের কাছে সেই ধরনের কোনো জবাবদিহিতা তারা নিশ্চিত করছে না।’

সরকারের সমালোচনা করায় মানুষ গ্রেপ্তার হচ্ছে এবং বাকস্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনামূলক পোস্ট শেয়ার করার কারণে মানুষ গ্রেপ্তার হয়ে যাচ্ছে। বাকস্বাধীনতা হরণ হচ্ছে।’

কূটনৈতিক ক্ষেত্রেও সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এনসিপি আহ্বায়ক বলেন, ‘সরকার আন্তর্জাতিক ইস্যুগুলো ঠিকভাবে সামাল দিতে পারেনি। কূটনৈতিক জায়গায় সরকার কোনো ভারসাম্যমূলক কূটনীতি গ্রহণ করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। এইসব জায়গায় আন্তর্জাতিক পরিস্থিতি ও দেশের পরিস্থিতি সরকারকে বুঝতে হবে।’

দেশের অর্থনৈতিক পরিস্থিতির বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। সেই জায়গায় আমরা বলেছিলাম যে জাতীয় ঐক্যের জায়গাটা যাতে অটুট থাকে। রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়েই আমরা মনে করি যে এই সরকার কাজ করতে পারবে, সফল হবে। কিন্তু সমঝোতা সরকার নষ্ট করেছে।’

গণভোট প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রথম দিনই তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) গণভোটকে অস্বীকার করেছেন। গণভোটকে অস্বীকার করলে আমাদের পক্ষেও সুযোগ নেই সরকারের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর