মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয় ,সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশী নিহত শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী বাণিজ্যিকভাবে চালু হলো ই-ঋণ: সর্বোচ্চ সীমা ৫০ হাজার নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হচ্ছে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি :ডিআইজি রেজাউল অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: মির্জা ফখরুল

জ্বালানি তেল মজুত করে চড়া দামে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
জ্বালানি তেল মজুত করে চড়া দামে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে চড়া দামে বিক্রি করায় রোজিনা আক্তার নামে এক নারীকে ১০ হাজাার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে)  বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল-  হুসনা ভ্রাম্যমাণ আদালতে এই দন্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকায় তিনানী পাড়া   পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশে নিজ বসত বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে চড়া দামে বিক্রি করে আসছেন স্থানীয় আইয়ুব মন্ডলের স্ত্রী রোজিনা আক্তার (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোজিনার বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

অভিযানে সত্যতা পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর