সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

ঝাড়ু হাতে পরিষ্কার অভিযান উদ্বোধন করলেন গয়েশ্বর

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৬ টাইম ভিউ
ঝাড়ু হাতে পরিষ্কার অভিযান উদ্বোধন করলেন গয়েশ্বর

ঝাড়ু হাতে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১৪ মার্চ) বিকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের রাস্তা পরিষ্কার কাজে অংশ নেন তিনি। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গয়েশ্বর।

তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সব নাগরিকের দায়িত্ব। আমাদের চারপাশ পরিষ্কার রাখা নাগরিক কর্তব্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করে যেতে চাই।

গয়েশ্বর বলেন, জনগণের স্বার্থে কথা বলতে কখনোই কারো পক্ষ বা বিপক্ষ বিবেচনা করি না। দেশের মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে আমি সব সময় সোচ্চার থাকি।

তিনি বলেন, আমি জনগণের স্বার্থে আমার কথা বলে যাব। এতে কে খুশি হবে বা কে অসন্তুষ্ট হবে, তা আমার দেখার বিষয় নয়। দেশের মানুষ যে সমস্যার মধ্যে আছে, সেই বাস্তবতা তুলে ধরা এবং সমাধানের পথ খোঁজা আমাদের দায়িত্ব।

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের স্বার্থকে প্রাধান্য না দিলে রাজনীতির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। তাই দেশের সার্বিক পরিস্থিতি ও মানুষের অধিকার রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহম্মেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর