৫ আগস্ট ২০২৪ পরবর্তী সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারীরা বেপরোয়াভাবে দেশ ব্যাপি চলাচলরত যাত্রী ও পথচারীদের নিকট হতে মূল্যবান জিনিসপত্র ছিনতাই ও ডাকাতি করছে। এ প্রেক্ষিতে র্যাব-১ এর আভিযানিক দল সংঘবদ্ধ ডাকাত এবং ছিনতাইকারীদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে। সম্প্রতি টঙ্গীতে ব্যাপক আলোচিত বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ডাকাতি মামলার চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গত ১৩/১২/২০২৫ তারিখ বিকাল অনুমানিক ১৭৩০ ঘটিকার সময় গাজীপুরের টঙ্গীতে মেসার্স ডে এন্ড সন্স এর দুইজন বিকাশ মানি কালেক্টর মোঃ আজাদ (৩১) এবং আরিফুর রহমান (২৬) টঙ্গী পূর্ব থানা এলাকায় মোটরসাইকেল যোগে বিকাশের টাকার সংগ্রহ করার জন্য রওনা করেন। উক্ত এলাকায় ডিএসওদের নিকট হতে দুটি ব্যাগ ভর্তি করে নগদ- ১৪,৭৭,০০০/- টাকা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা করেন। পরবর্তীতে একই তারিখ সন্ধ্যা অনুমানিক ১৯১০ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার আনারকলি রোডে পাঁকা রাস্তার উপর উৎপেতে থাকা অজ্ঞাতনামা ৭/৮জন সদস্য তাদের মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা কালে বিকাশ কর্মীরা ব্যাগ দিতে না চাইলে আসামীরা আরিফুর রহমান (২৬)’কে পেটে গুলি করে এবং অপর সদস্য মোঃ আজাদ (৩১)’কে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা ডান পা এবং বাম হাতে কোপ দিয়ে গুরুত্বর জখম করে সাথে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। উক্ত ঘটনায় মোঃ মাইনুল ইসলাম (৩৪) বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু করেন।
৩০/০১/২০২৬ তারিখ ২২৩০ হতে ৩১/০১/২০২৬ তারিখ ০২৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে র্যাব-১, উত্তরা, ঢাকার আভিযানিক দল জিএমপি, গাজীপুরের পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বহুল আলোচিত টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ডাকাতি মামলার চক্রের আসামী- ১। রাজিব হাসান লিটন (৩৮), পিতা- মৃত রইছ মিয়া সরকার, গ্রাম- আনারকলি মুন্সি পাড়া রোড, হাসমত আরার বাড়ি, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর বর্তমান ঠিকানা- মুক্তিযোদ্ধার বাড়ির সামনের বাড়ির ভাড়াটিয়া, নগরপাড়া, থানা- বাসন, জিএমপি, গাজীপুর, আসামী ২। মোঃ শহীদুল ইসলাম (৪৪), পিতা- মৃত হারুন অর রশিদ ব্যাপারী, গ্রাম- দক্ষিণ আরিচপুর, মুন্নু নগর, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর বর্তমান ঠিকানা- ইটাহাটা, কলাবাগান নান্দুয়া কবরস্থান, নাসরিন (শ্যালিকা) এর বাড়ির ভাড়াটিয়া, থানা- বাসন, জিএমপি, গাজীপুর এবং আসামী ৩। সঞ্জয় চন্দ্র শীল (৩৬), পিতা- সুরেশ চন্দ্র শীল, গ্রাম- চর লোটিয়া, ওসখালী, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী বর্তমান ঠিকানা- বাড়ি নং-১২৪/এ, মধুমিতা রোড, ইঞ্জিনিয়ার মামুন সরকার এর বাড়ির ২য় তলার ভাড়াটিয়া, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’দেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।