রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে হালিম মিয়া কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন, রোপন ও রেলী অনুষ্ঠিত ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হত্যার হুমকির পর ইরানকে পাল্টা হুমকি ট্রাম্পের ভোলায় পরীক্ষায় নকল করতে না পেরে কেন্দ্রে শিক্ষার্থীদের হামলা ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস বাগেরহাটে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মিলল বিএনপি নেতার লাশ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী

টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি-ভাঙচুর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬ টাইম ভিউ
টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি-ভাঙচুর
Photo- Collected

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বাড়িতে একদল দুর্বৃত্তরা গুলি গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভুক্তভোগীর বাড়ির জানালা ভাংচুর করা হয়৷ শনিবার ভোর সকাল ৫ দিকে উপজেলার বেলটিয়া গ্রামে গুলি করার ঘটনাটি ঘটেছে।

এ ঘটনার পর দুপুরে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ স্থানীয় ও পরিবারের সদস্যরা বলেন, সোলাইমান আকন্দ ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। ভুক্তভোগী ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান বলেন, রাজনীতি ও বালু মহল ব্যবসা দখল নেওয়ার জন্য দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে এসে গুলি চালান ও বাড়ির জানালা ভাংচুর করেছে।

পরিবারের সদস্যরা জানান, ভোর সকাল ৫ টার দিকে হঠাৎ করে ১০-১২ দলের একদল দুর্বৃত্তরা সোলাইমানকে হত্যার উদ্দেশ্যে পরপর ৪ রাউন্ড গুলি করে। এসময় ঘরের জানালা ভাংচুর করে। মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও গুলির খোসা উদ্ধার করে। কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর