বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ট্রেন দুর্ঘটনার প্রায় সাড়ে ২০ ঘণ্টা পর হতাহতদের প্রতি শোক প্রকাশ রেলমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১০২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : কিশোরগঞ্জের ভৈরবে রেল দুর্ঘটনায় ১৭ জ‌নের প্রাণহানির প্রায় ২০ ঘণ্টা পর শোক জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের শোক বার্তায় বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ট্রেন দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মন্ত্রী। এছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গতকাল দুর্ঘটনার রা‌তে শোক জানান রাষ্ট্রপ‌তি, প্রধানমন্ত্রীসহ দে‌শের শীর্ষ রাজনী‌তিকরা। তবে রেলমন্ত্রী শোক জানা‌লেন এক‌দিন পর।

হতাহতদের আর্থিক সহযোগিতার কথা জানিয়ে শোকবার্তায় বলা হয়েছে, অপ্রত্যাশিত এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার যথাযথ কারণ উদঘাটনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর