শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে মাজার ভাঙচুর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ টাইম ভিউ
ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে মাজার ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে রাতের অন্ধকারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন গোরস্থান এলাকায় অবস্থিত মাজারগুলোতে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা মাজারগুলোতে হামলা চালায়।

ভোরে পাশের মসজিদে নামাজ আদায় করতে গেলে তারা ভাঙচুর করা মাজারগুলো দেখতে পান ।হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা দেখা দেয়।স্থানীয়রা বলেন, এসব মাজার বহু বছরের পুরনো এবং এর আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত চলছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর