শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

ডিএমপি কমিশনারের সাথে আইআরআই -এনডিআই যৌথ প্রতিনিধি দলের সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) সাত সদস্যের একটি যৌথ পর্যবেক্ষক দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩ জানুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সে সাত সদস্যের প্রতিনিধিদল যান। প্রতিনিধিদলে ছিলেন আইআরআই ও এনডিআই এর মিশন কোঅর্ডিনেটর নাতাশা রথচাইল্ড; ইনফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্ট এনালিস্ট ইভাইলো পেন্টচেভ; জেন্ডার অ্যান্ড ইনক্লুশন এনালিস্ট মারিয়াম তাবাদজে; সিকিউরিটি অ্যান্ড স্টেট রেসপন্স এনালিস্ট ক্রিস্পিন কাহেরু; সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল ভায়োলেন্স এনালিস্ট নিনাদ মারিনকোভিচ; বাংলাদেশ প্রতিনিধি কাজী শহিদুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মীর নুরানী রূপমা।

এসময় যৌথ প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বা ভোট উপলক্ষে কোনো শঙ্কা আছে কি না এ বিষয়ে জানতে চান। জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পুলিশ সেই পরিবেশ তৈরি করেছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আরও উল্লেখ করেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর