বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: শাহে আলম বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬ বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার বিতরণ তদারকিতে নিয়োজিত রয়েছে : কৃষিমন্ত্রী শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০
ছবি-সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৯০০ জন ডেঙ্গুরোগী। বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এক হাজার ৯০০ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকা ও জেলা মিলিয়ে) হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮০ জন। এছাড়া বরিশাল বিভাগে ২৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, খুলনা বিভাগে ২২৬ জন, রাজশাহী বিভাগে ১৯৮ জন, রংপুর বিভাগে ১০৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ১২৩ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৬৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর