অনলাইন ডেক্স : ডোনাল্ড লু’র চিঠির কোনো প্রভাব তফশিলের ওপর পড়বে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
আজ মঙ্গলবার এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে পাঠানো এ চিঠি দলগুলোর কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সেই চাওয়ার কথা জানিয়ে এই চিঠি দিয়েছেন ডোনাল্ড লু।