শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আবেদনের সময় বাড়ল দুই দিন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

কারিগরি ‘বিঘ্ন ঘটায়’ ভর্তির আবেদন প্রক্রিয়া একদিন বন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগামী বুধবার পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এর আগে গত ৪ নভেম্বর থেকে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়েছে এবং যা ২৫ নভেম্বর পর্যন্ত শেষ হওয়ার কথা ছিল। সময় বাড়ানোর ফলে আবেদন করা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।এখন পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৪৯৬টি আবেদন জমা পড়েছে জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ঝুঁকি অনুভব করাতে আমরা ভর্তির আবেদনের সিস্টেমটি অফ করে রেখে কাজ করি।

সিস্টেম পুরোপুরি সিকিউরড হওয়ায় আবারও শিক্ষার্থীরা আবেদন করতে পারছে। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা ভর্তির আবেদন দুইদিন বাড়িয়েছি। শিক্ষার্থীরা ২৭ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর