বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের আরাফাতই জয়ী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৬১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ এ. আরাফাত। তিনি নৌকা প্রতীকে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

মোহাম্মদ এ. আরাফাত ২৩ হাজার ২০৭ ভোটের ব্যবধানে হিরো আলমকে পরাজিত করেছেন।

এর আগে সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচনে প্রথমবারের মত ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে ।

নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনাররা। ঢাকা-১৭ আসনের মোট ১২৪ ভোটকেন্দ্রে ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

মোহাম্মদ এ. আরাফাত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। টকশোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেছেন। গত ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি।

আরাফাত সবচেয়ে বেশি পরিচিত সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে। মূলত এই ফাউন্ডেশনের মাধ্যমেই তিনি পরিচিতি পেয়েছেন। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি বিভাগের অধ্যাপক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর