বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে রেকর্ড ভাঙা লোডশেডিং, গরমে বিপর্যস্ত জনজীবন ছয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ভোটার তালিকা নিয়ে প্রকাশ রাজের অভিযোগ, ‘নাম মুছে দেওয়া হয়েছে’; কর্তৃপক্ষের দাবি, ‘শিফটেড’ হিসেবে চিহ্নিত রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের যত্নে যেসব মসলা কাফরুল থানা ছাত্রদলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছেন সিইসি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে দিল্লি নকলায় এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

দেড় বছর আগেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২ টাইম ভিউ
দেড় বছর আগেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা
ছবি-সংগৃহীত

দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে ঘিরেই জীবন কাটাচ্ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পর এবার তার জীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেছেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন সোহানা সাবা। তার বর্তমান স্বামীর নাম ফয়সাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তবে বিয়ে ও সংসার নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চান না এই অভিনেত্রী। স্বামীর সঙ্গে ভালো আছেন; এটুকুই জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

অভিনেত্রীর এই বক্তব্যের পরই তার নতুন সংসারের খবর সামনে আসে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ, অনুষ্ঠান কিংবা স্বামীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তিনি। নতুন সংসারে ভালো থাকার কথাই জানিয়েছেন সাবা।

এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহানা সাবা। ভালোবেসে গড়া সেই সংসার প্রায় এক দশক স্থায়ী হয়। তাদের এক সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়েই নিজের জীবন এগিয়ে নেন অভিনেত্রী।

টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরে চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন। নির্মাতা ও অভিনেত্রী কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’। সিনেমাটি মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’।

পরবর্তী সময়ে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সোহানা সাবা। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। ভারতের ‘ষড়্‌রিপু’ ও ‘এপার ওপার’ সিনেমায় অভিনয় করেছেন সোহানা সাবা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর