ঢাকার দোহারের নারিশা পশ্চিম চর বেলতলা এলাকায় জামাল উদ্দিন তালুকদারের বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক জামাল তালুকদার বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ৮/৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের গ্রিল কেটে দেশিয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৪৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় দোহার সার্কেলের এএসপি মো. শামিম হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শক করেছি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।