ঢাকার দোহারের নারিশা পশ্চিমচর এলাকায় মনেট (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সে নারিশা পশ্চিমচর এলাকার আব্বাস বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিরাতে গরুর জন্য ঘাঁস কাটতে যান মনেট। শুক্রবার রাতে বের হওয়ার পর সকালে বাড়িতে না ফিরলে তাকে খুঁজোখুঁজি করেন তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ি থেকে একটু অদূরে একটি নির্জন বাগানে জাম গাছের সাথে ঝুঁলতে অবস্থায় দেখেন তার বাবা। পরে তার আত্মচিৎকারে আশাপাশে লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে দোহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দোহার থানায় নিয়ে আসেন। তাবে কি কারনে এঘটনা ঘটেছে তা জানা যায়নি।
এবিষয়ে দোহার থানা এস আই আব্দুস সালাম বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। এঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে আগামীকাল ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকায় পাঠানো হবে।