শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাহরাইনে আইআরজিসি-সংশ্লিষ্ট ৪১ জন গ্রেপ্তার আগামীকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয় ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুলিশ সপ্তাহ শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলেজছাত্র শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন মাঠ প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির ঢাকায় বসছে ২৮টি কুরবানির পশুর হাট, স্বচ্ছ টেন্ডারে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনে বিক্রিতে তৎপর ইরান যুক্তরাষ্ট্র ফ্লোরিডায় থেকে দেশে ফিরেছে বৃষ্টির মরদেহ, মাদারীপুরে শোকের মাতম

দোহারে সন্তানদের বাঁচাতে গিয়ে মা-বাবা’র অগ্নিদগ্ধে মৃত্যু

স্টাফ রিপোর্টার (দোহার-নবাবগঞ্জ) ঢাকা :
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
দোহারে সন্তানদের বাঁচাতে গিয়ে মা-বাবা'র অগ্নিদগ্ধে মৃত্যু

ঢাকার দোহারের বিলাসপুর এলাকায় ২ সন্তাকে বাঁচিয়ে নিজেদের জীবন দিলেন মা-বাবা। শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাতে হঠাৎ উপজেলার বিলাসপুরের রাধানগর নিবাসী আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতির বাড়িতে আকস্মিক আগুন লাগে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এই দম্পতি তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করেন। তবে নিজেরা আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। টিন ও কাঠ দিয়ে বানানো পুরো ঘরটি পুড়ে ছাঁই হয়ে গেছে।

আগুনের লেলিহান শিখা দেখেই সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেন নাসিমা বেগম ও আবদুস সালাম শিকদার। দুই সন্তানকে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েই নিজেরা বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করেন তারা। ততক্ষণে ঘরের অনেকটাই পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আটকে মারা গেছেন স্বামী-স্ত্রী।

এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক  জানান  সালাম ও তার স্ত্রী নাসিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর