মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগাতে অনুরোধ প্রধানমন্ত্রীর সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : সংসদে প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের সদস্যরা ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন: মির্জা ফখরুল নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবীদের ভয়াবহ গরমে ইউরোপে জরুরি সতর্কতা, ফ্রান্সে মৃত্যু হাজার ছাড়াল ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে : অর্থমন্ত্রী

নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবীদের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮ টাইম ভিউ
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবীদের

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। শুরুতে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হলেও সেটি থেকে সরে এসেছে পে-স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি। সূত্র বলছে দুই ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ধাপে ধাপে বেসিক বৃদ্ধি করা হলে নানা জটিলতা তৈরি হতে পারে। এছাড়া কিছু চাকরিজীবীর বেতন বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌছেছে যে, ৫০ শতাংশ বেসিক বৃদ্ধি করা হলে তাদের বেতন খুব সামান্য বৃদ্ধি পাবে। এজন্য দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা গতকাল রবিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জটিলতা এড়াতে এবং কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল দুই ধাপে কার্যকরের সুপারিশ করতে যাচ্ছে সচিব কমিটি। অর্থাৎ ২০২৬-২০২৭ অর্থবছর থেকে শতভাগ বেসিক বৃদ্ধি এবং ২০২৭-২০২৮ অর্থবছর থেকে ভাতা বৃদ্ধির সুপারিশ করবে সচিব কমিটি।’

শতভাগ বেসিক বৃদ্ধি করলে বিভিন্ন ভাতা কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘কিছু ভাতা কমানোর হতে পারে। শিগগিরই সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। তখন কোন কোন ভাতা কমানো হতে পারে সেটি পরিস্কার হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর