সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা, জরিমানা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৫ টাইম ভিউ
নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা, জরিমানা

নরসিংদী শহরের তরোয়া এলাকায় অনুমোদনহীন এক বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ‘নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল’ সিলগালা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা গেছে, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হওয়ায় হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে ‘ইবনে সিনা প্রাইভেট জেনারেল হাসপাতাল’-এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ল্যাবে অব্যবস্থাপনা এবং ডিউটি ডাক্তারের অনুপস্থিতির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর