বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নাটোরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৯৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নাটোরের সিংড়ায় আবারও পানিতে ডুবে তামিম হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কুমিড়া গ্রামের কৃষক জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় পাশবর্তী একলাসপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ বাদশা বলেন, নিহত কিশোর তামিম হোসেন মানসিক ভাবে মৃগী রোগী ছিল। তার মা বেবী বেগমের একলাসপুর গ্রামে দ্বিতীয় বিয়ে হয়। আর বিয়ের পর থেকে সে মায়ের কাছে থাকত। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সারাদিন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির পার্শ্বে একটি পুকুরে তার পায়ের সেন্ডেল দেখতে পায় এলাকাবাসী। পরে ওই পুকুর থেকে রাত ৯ টায় তার লাশ উদ্ধার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর