বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ টাইম ভিউ
নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের এক কর্মী। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আসামিকে তার বাড়িতে নেওয়া হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

আসামি আরিফ মাহমুদ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে দাবি পুলিশের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গত মাসে গ্রেপ্তার হন তিনি। তখন থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন।আনোয়ার হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আরিফের মা আমেনা বেগম মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যরা মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য আবেদন করলে জেলা ম্যাজিস্ট্রেট আরিফকে চার ঘণ্টার প্যারোলে মুক্তি দেন বলে জানান তিনি।

“এ সময়ের মধ্যে আরিফ মায়ের জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। পরে নির্ধারিত সময়ের মধ্যে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়”, যোগ করেন আনোয়ার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর