বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন লেগেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই গুদামের ভেতর আগুন লাগে। প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন। জেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু, গুদামের ভেতরে প্লাস্টিকের সরঞ্জাম থাকায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহম্মেদ বলেন, বিআইডব্লিউটিএ’র গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। গুদামে প্লাস্টিকের পাইপ ও বিভিন্ন সরঞ্জাম থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর