মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু , দেখুন তালিকা নিপীড়িতদের বিনামূল্যে আইনী সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে: চট্টগ্রামের ডিসি রাতেই যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে জনতার গণপিটুনি রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ টাইগাররা বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল ঢাকাসহ দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

নিপীড়িতদের বিনামূল্যে আইনী সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
নিপীড়িতদের বিনামূল্যে আইনী সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী

সরকার নিপীড়িত ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি একই সঙ্গে সমাজে মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে আয়োজিত ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো বাধার মুখে না পড়ে, সে লক্ষ্যেই সরকার লিগ্যাল এইড কার্যক্রম আরও বিস্তৃত করছে। আদালতে যাওয়ার আগে অনেক সমস্যা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। এতে মামলার চাপ কমবে এবং বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে।

তিনি আরও জানান, যারা আর্থিক বা সামাজিক কারণে আদালতে যেতে পারেন না, বিশেষ করে নির্যাতনের শিকার নারী ও অসহায় নাগরিকরা, তারা লিগ্যাল এইডের মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা পাবেন। কোনো যোগ্য ব্যক্তি যাতে এই সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

মামলার জট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও লিগ্যাল এইড সেবাকে আরও কার্যকর করা হচ্ছে। প্রয়োজনে চলমান মামলাতেও সমঝোতার সুযোগ রাখা হচ্ছে, যাতে দীর্ঘসূত্রিতা কমে আসে। তিনি সবাইকে মিথ্যা মামলার সংস্কৃতি পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর