বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নির্বাচন পর্যবেক্ষণে আবেদনের সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে আবেদন করতে সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যারা পূর্বনির্ধারিত সময়ে আবেদন করেনি সেসব পর্যবেক্ষক সংস্থা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে।

আজ সোমবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। ২৫ নভেম্বরের মধ্যে যেসব স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন দাখিল করেননি তারা আগামী ১০ ডিসেম্বর বিকেল চারটার মধ্যে আবেদন করতে পারবেন।
পর্যবেক্ষক আবেদন দাখিলসংক্রান্ত পূর্বের নির্দেশনার অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর