বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নির্বাচনের সহিংসতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে নির্বাচনে সহিংসতা হতে পারে কি না, তা নিয়ে জানতে চেয়েছে ঢাকা সফররত প্রাক-নির্বাচনী মার্কিন প্রতিনিধি দল। বুধবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কথা জানতে চায় মার্কিন প্রতিনিধি দল।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, নির্বাচনের প্রস্তুতি ও এই সময়ে সহিংসতা হতে পারে কি না তা জানতে চেয়েছে পর্যবেক্ষক দল। তাদের জানিয়েছি, যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের মানুষসহ বর্তমান সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। তাই নির্বাচনে অনিয়ম হবে না।

বিরোধী দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার চালাতে পারবে কি না এ বিষয়েও জানতে চাওয়া হয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে তিনি বলেন, প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ইসির অধীনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আর নির্বাচন ছাড়া সরকার বদল হবে না। এজন্য বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর