সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

বরিশালে অটোরিকশাচালক নাজমুল ইসলাম মোল্লা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রোববার (২১ জুন) বরিশাল মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে নিহত নাজমুল ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে তার বাবা, মা, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পরে নাজমুলের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন পরিশ্রমী অটোরিকশাচালককে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক  যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ধরনের হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতসহ মুল  খুনিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নাজমুল ইসলাম মোল্লা। পরদিন তার পরিবার বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে সোমবার নগরীর কালিজিরা এলাকায় কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অটোরিকশাচালক ও স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর