বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

পরবর্তী সিনেমার শুটিংয়ের সময় জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

২০২৩ সালে বড় রকমের প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। পাঠান, জওয়ান ও ডানকি দিয়ে আড়াই হাজার কোটি টাকার ব্যবসা দিয়েছেন বলিউডকে। এরপর থেকেই নিজের চিরচেনা ছন্দে কিং খান। তবে এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত শাহরুখের নতুন সিনেমার কোনো ঘোষণা আসেনি।

তা নিয়ে বেশ উদগ্রিব শাহরুখ ভক্তরা। সবার চোখ শাহরুখের পরবর্তী সিনেমার দিকে। কিন্তু এবার কি নিয়ে পর্দায় আসছেন শাহরুখ, জানতে ব্যাকুল অনুরাগীরা। তাই অনুরাগীদের জন্য একটু স্বস্তির সংবাদ দিলেন শাহরুখ খান।

জানালেন, জুন থেকেই শুটিং শুরু করবেন তিনি।
এখন ভারতে চলছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ঘির আইপিএল। আর এবার আইপিলে প্রায় ম্যাচেই মাঠে হাজির থাকছেন শাহরুখ খান। শুক্রবার (২ মে) কলকাতা নাইট রাইডার্সের ম্যাচেও দেখা গেল কিং খানকে।

সেখানে স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় অভিনেতা জানালেন নিজের আসন্ন সিনেমার শুটিংয়ের কথা।
স্টার স্পোর্টস চ্যানেলে কথা বলার সময় শাহরুখ বলেন, ‘আমি শুধু অনুভব করেছি যে আমি কিছুটা বিশ্রাম নিতে পারি। আমি তিনটি সিনেমা করেছি এবং তিনটিতেই প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয়েছে। তাই আমি বলেছিলাম যে আমি হয়তো কিছুটা সময় নেব এবং আমি পুরো দলকে বলেছিলাম যে আমি এসে ম্যাচ দেখব।’

শাহরুখ আরও বলেন, ‘সৌভাগ্যক্রমে আমার শ্যুটিং আগস্ট বা জুলাই মাসে।

আমরা জুনে পরিকল্পনা করেছিলাম। তাই জুনে শুরু হতে পারে। তাই ততদিন পর্যন্ত আমি একদম ফ্রি। তাই আমি সব হোম ম্যাচেই আসতে চাই। কারণ, আমি এখানে (ইডেন গার্ডেন) আসতে ভালোবাসি।’
তবে নিজের আসন্ন সিনেমার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শাহরুখ খান। শোনা যাচ্ছে, সুজয় ঘোষের চলচ্চিত্র ‘দ্য কিং’-এর শ্যুটিং শুরু করবেন শাহরুখ। এতে মেয়ে সুহানা খানের সঙ্গে দেখা যাবে শাহরুখকে। এছাড়াও শাহরুখের হাতে রয়েছে বিগ বাজেটের সিনেমা যা সম্পর্কে এখন পর্যন্ত তিনি বিশদ শেয়ার করেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর