বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেড উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ টাইম ভিউ
পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেড উদ্ধার

বান্দরবান শহরে পাহাড়ি ঝিরি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি সাউন্ড গ্রেনেড খুঁজে পেয়েছে একদল শিশু। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান পৌরসভার কাশেমপাড়া এলাকার পাহাড়ি ঝিরিতে তামিম, শিমুল ও তানভিরসহ কয়েকজন শিশু খেলতে গেলে পলিথিনে মোড়ানো বোমা সদৃশ দুটি গোলাকার বস্তু দেখতে পায়। পরে এলাকাবাসীর সহায়তায় সেগুলো সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া দুটি গোলাকার বস্তু হলো সাউন্ড গ্রেনেড। এটি মূলত বিভিন্ন জনসমাগম ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয়।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বান্দরবানের কোন থানা লুট হয়নি। আর আমাদের স্টকে থাকা কোন গ্রেনেড মিসিং হয়নি। ধারণা করা হচ্ছে, দেশের অন্য কোন এলাকার থানা থেকে লুট করে এনে এখানে ফেলা হয়েছে। এরপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর