বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান মারা গেছেন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

খেলা ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

কর্ম জীবনে একজন সফল কুটনীতিক হিসেবে খ্যাতি পাওয়া খান শনিবার লাহোরে নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৬ এবং দ্বিতীয় মেয়াদে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে পিসিবির চেয়ারম্যান ছিলেন শাহরিয়ার খান।

শাহরিয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি। এক বিবৃতিতে নকভি বলেন, ‘সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খানের মৃত্যুতে পিসিবির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। একজন ভালো প্রশাসক ছিলেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে পাকিস্তান ক্রিকেটে সেবা দিয়েছেন শাহরিয়ার।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর