বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১০ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি: ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় এলাকায় সোমবার রাত থেকেই বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। পাশাপাশি উত্তাল হতে শুরু করেছে সমুদ্র সৈকত। পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর সতর্ক সংকেত। পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। নিরাপদে কুয়াকাটা ছাড়তে শুরু করছে কুয়াকাটায় আগত পর্যটকরা। কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী ( সিপিপি) ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

কলাপাড়া উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান বলেন, ঘূর্ণিঝড়টি আজ ৩০০ কি:মি: দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে। তাই সব সমুদ্র বন্দরে ৭ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, আমরা সব সময় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা করে থাকি। তারা কোনভাবেই যেন সমস্যায় না পরে সেভাবে স্পষ্ট করে ঘোষণা দেওয়া আছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আমরা সদা প্রস্তুত থাকি পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে৷ গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার এবং আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে মাইকিং করছি এবং তাদেরকে নিরাপদে থাকতে অনুরোধ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা উপজেলা পরিসদ সভা করে সকল প্রস্তুতি নিয়েছি। সকল লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর