বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পুলিশ এখন কার অধীনে জানালেন আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : পুলিশ এখন কার নির্দেশনায় কাজ করবে এমন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পুলিশের ব্যাপারে কোনো বক্তব্য থাকলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন জানাবে। যদি কমিশনের বক্তব্য যৌক্তিক হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুযায়ী ব্যবস্থা নেবে।  বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পুলিশের বদলি ও পদোন্নতি নির্বাচন কমিশনের অধীনে হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা নির্বাচন কমিশনের ব্যাপার নেবে কিনা। আমি বলতে পারবো না।’

আনিসুল হক বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর সরকার নির্বাচন পর্যন্ত রুটিন কাজ করে যাবে এ সময়ে কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না।’

মন্ত্রী বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনকালীন যে সরকার থাকে, তারা নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয় না, যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে।’

রুটিন কাজ বলতে কী বোঝানো হচ্ছে, সে বিষয়ে তিনি বলেন, ‘গতানুগতিক অফিস চলা। এ সময়ে উন্নয়নকাজ চলমান থাকবে। কিন্তু নতুন করে উন্নয়নকাজ শুরু হবে না (নতুন প্রকল্প)। যা কিছু নির্বাচনে একটি দলের পক্ষে প্রভাবিত করতে পারে, সে রকম কাজ করা হবে না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর