শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

পুলিশ ছাড়া আসার মতো ক্ষমতা নারায়ণগঞ্জের কারো নেই শামীম ওসমানকে গিয়াসউদ্দিন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৩৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য একে এম শামীম ওসমানের উদ্দেশ্যে বলেছেন, এই অবৈধ সরকারের অবৈধ এমপি বলেন বিএনপি কখনো ক্ষমতার মুখ দেখতে পারবে না। আমরা তাকে বারবার বলেছি আমরা ক্ষমতায় আসার জন্য নয়, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। তাদের বলতে চাই পুলিশ ছাড়া একবার আসেন তো, পারলে আমাদের মোকাবেলা করেন। তখন আপনারা পালানোর কোনো পথ পাবেন না। পুলিশ ছাড়া আসার মতো ক্ষমতা আপনাদের নারায়ণগঞ্জের কারো নেই। কারণ আপনি গডফাদার নামে পরিচিত। যারা তার হয়ে লুটপাট করে, টেন্ডারবাজি করে শুধু তারাই এখন আপনাদের সঙ্গে রয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আপনার নেতার ধমকি ভয় পাই না। আপনার নেতা যখন পালিয়ে যাবেন আপনারা একজনও তার সঙ্গে যেতে পারবেন না। সবাইকে রেখে পালিয়ে যাবেন তিনি। আপনারা যারা রক্তচক্ষু দেখাচ্ছেন এইসব ভিডিও আমাদের কাছে থাকছে। এগুলোর হিসাব একদিন জনগণের কাছে দিতে হবে। এই গডফাদারের সঙ্গে যারা আছেন তারা সতর্ক হয়ে যান। আমাদের নেতাকর্মীদের পুলিশ দিয়ে ধরিয়ে দেন, আপনারা তাদের কাছে নাম দিয়ে মামলা করান। এগুলোকে আমরা ভয় পাই না। আপনাদের এই ভুয়া নেতা একদিন আপনাদের ছেড়ে চলে যাবেন। তাই নারায়ণগঞ্জের অনেক নেতা এই ভুয়া নেতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ওনার কোনো পদ-পদবী নাই। কারণ সবাই জানে তাকে পদ-পদবী দিলে দলটা পঁচে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু,আড়াইহাজারের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর