শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে অপ্রীতিকর ঘটনা ইরানি অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায় বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর দেশের বাজারে আবারও কমাল স্বর্ণ ও রুপার দাম

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭ টাইম ভিউ
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ
|

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে শহরের আদালত এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাসুদ রানা এবং জেলা শিবিরের সভাপতি রাশেদ ইসলাম।

বক্তারা বলেন, সীমান্তে পুশইন ও বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা সরকারের কূটনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। তারা এসব ঘটনার অবিলম্বে অবসান ঘটাতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে মানবঢাল গড়ে তোলার কর্মসূচি দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর