শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

পেছাল রাকসু নির্বাচন, ভোটের নতুন তারিখ ২৮ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৭ টাইম ভিউ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটের তারিখ আবারও পরিবর্তিত হয়েছে। বুধবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম জানিয়েছেন, নতুন ভোটগ্রহণের দিন ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নির্ধারিত হয়েছে।

এর আগে দুপুরে ২৮ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে ওই দিনটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠী হওয়ায় তা নিয়ে সমালোচনা শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে তিন হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী থাকায় নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে।নির্বাচনের নতুন দিন নির্ধারণের জন্য সন্ধ্যার পর রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাত ৯টা পর্যন্ত আলোচনা শেষে ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে কমিশন জানিয়েছে—রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে পাওয়া যাবে। হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে। একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর