সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রতিটি বাড়িই যেন মদের কারখানা!

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : রাঙ্গামাটি শহরে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে শহরের উত্তর বিহারপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে বিশাল কারখানা গড়ে তোলা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের বিশেষ অভিযানে জব্দ করা হয় মদ ভর্তি এমন শত শত জারিকেন। রাঙামাটি  শহরের উত্তর বিহারপুরে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মদ তৈরির সরঞ্জাম উদ্ধারসহ আটক করা হয় দুইজনকে।

মঙ্গলবার দুপুরে শহরের উত্তর বিহারপুর এলাকায় পাশাপাশি দুটি গ্রামে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এদিকে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় সবাই।

পুলিশ জানায়, রাঙামাটি  শহরের উত্তর বিহারপুর এলাকায় বাণিজ্যিকভাবে চোলাই মদ তৈরি করা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় স্থল ও নৌ-পথে অভিযান পরিচলনা করেন পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে প্রভাবশালী সিন্ডিকেট মদ উৎপাদন করলেও ভয়ে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর