বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব আল হাসান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : এশিয়া কাপ খেলার মাঝপথে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান দেশে ফিরেছেন। সাকিব আল হাসান কেন ফিরেছেন, তা নিয়ে ছিল জল্পনা! অনুমান করা হচ্ছিল, সাকিব দূতিয়ালীর কোনো অনুষ্ঠানে যোগ দেবেন। তেমনটা হয়েছেও।

এ জন্য বিশেষ গোপনীয়তা রক্ষা করা হয়েছে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ নিয়ে শ্রীলংকা থেকে দেশে ফেরেন সাকিব।

সোমবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার পর সাকিব সংসদে হাজির হন। প্রথমে সেখানে ১৫ মিনিটের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন।

এর পর বিসিবি সভাপতি সংসদ অধিবেশনে যোগ দেন। সাকিব অপেক্ষা করেন প্রধানমন্ত্রীর লবিতে। তাকে অনেকটা সময় লবিতে একা পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে প্রবেশ করেন।

সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় সাকিবের। ২০ মিনিট পর সাকিব প্রধানমন্ত্রীর লবি থেকে বেরিয়ে আসেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

একাধিক সূত্র নিশ্চিত করেছে, সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। এ জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

পাঁচ বছর আগেও সাকিব মাগুড়া-১ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে খেলায় মনোযোগ দিতে বলেন। এবারও সাকিব সংসদ নির্বাচনে আগ্রহী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর