বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রান্তিক মানুষের মুখে হাঁসি দেখতে চান শেখ হাসিনা : প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

আরিফুজ্জামান চাকলাদার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠী নিভৃত গ্রামের মানুষের মুখে হাসি দেখতে চান। সেই লক্ষ্যেই দেশে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছেন।

শনিবার (৯ মার্চ) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব বিশ্বাসের সভাপতিত্বে কামালদিয়া নিজবাড়িতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান এ সময় দুই উপজেলার ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) খামারীদের মাঝে ৮টি মিল্কিং মেশিন বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুর রহমান বলেন, মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় ৫৭ হাজার কোটি টাকা ৫ কোটি মানুষের মধ্যে দিয়ে থাকে সরকার। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হবে।

বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনমথ কুমার সাহা, জেলা ট্রেনিং কর্মকর্তা ডা. একেএম আসজাদ, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন ও বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর