বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ফেনী নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : খাগড়াছড়ির মাটিরাঙায় ফেনী নদী থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরনবী পাড়ায় অযোধ্যা ছড়ার মুখে ফেনী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে ফেনী নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি মাটিরাঙ্গা থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে হত্যকারীরা নদীতে ফেলে দেয় বলে ধারণা করছে পুলিশ।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর