শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা চাইলে যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারবে: ট্রাম্প দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর থার্ড টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি জ্বালানির তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল দোকান-বিপণি বিতান ১১টা-৮টা খোলা রাখতে চায় মালিক সমিতি অধ্যাদেশ বাতিল-স্থগিতের সুপারিশে ক্ষুব্ধ ও হতাশ টিআইবি

ফ্ল্যাট দখলের অভিযোগ: এমপি গিয়াসের দুই ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২ টাইম ভিউ
ফ্ল্যাট দখলের অভিযোগ: এমপি গিয়াসের দুই ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের সময় তার স্ত্রী-সন্তানদের মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের জামিন বাতিল করে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে বুধবার (১ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। পরোয়ানা জারি করা আসামিরা হলেন- গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমান। সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনিও মামলার আসামি।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, আজ মামলার ধার্য তারিখ ছিল। আসামিরা ধার্য তারিখ পর্যন্ত জামিনে ছিল। ১৫ আসামির মধ্যে ৯ জন আদালতে হাজিরা দেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং তার নিরাপত্তারক্ষী রাকিব চৌধুরী সংসদ অধিবেশনের কারণে আদালতে হাজির হতে পারেননি। অপর চার আসামি সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমান চট্টগ্রামে থাকায় আদালতে আসেননি।

গত বছরের ১৪ সেপ্টেম্বর প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর