শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

বনানীর সড়ক অবরোধ করলো প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

রাজধানীর বনানী কাকলী মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করে।বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান জানান, রবিবার বিকেল ৩টা ১০ মিনিটে শুরু হওয়া এই বিক্ষোভের ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে ৩টা ৪৫ মিনিটে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিসেম্বরের মধ্যে কমপক্ষে একটি বিভাগ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

তারা আরও অভিযোগ করেন, পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসের জমি বিক্রি করার চেষ্টা করছে ট্রাস্টি বোর্ড। বিশ্ববিদ্যালয়ের তহবিল আত্মসাতের অভিযোগও তোলেন তারা বোর্ডের কিছু সদস্যের বিরুদ্ধে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর