সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :

বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ট্রাক্টরচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

মোঃ আসিফ
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটিবোঝাই ট্রাক্টারচাপায় শামিউল নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ জুন) সকালে উপজেলার হারদি ইউনিয়‌নের কেশবপুর বালির মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামিউল (৬) উপজেলার কেশবপুর গ্রামের পশ্চিমপাড়ার আইনাল হকের ছেলে ও কশেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, সকালে শামিউলসহ তার বন্ধুরা কেশবপুর গ্রামের বালুর মাঠে খেলা করছিল। এ সময় গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ফসলের জমির মাটি কেটে ট্রাক্টরে করে বিক্রি করছিল।
এ সময় দ্রুতগতির একটি ট্রাক্টর শামিউলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রস্তুত করেছে।

এ ঘটনায় ট্রাক্টরচালক ও অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর