সময়ের আওয়াজ অনলাইন: বরগুনার তালতলীতে বসতবাড়ির উঠানে ফুলের টবে চাষ করা ৪টি গাঁজার গাছসহ মধু ফকির (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, সন্ধ্যা রাতে গোপন খবরের ভিত্তিতে ঠাকুরপাড়া এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় মধু ফকির বসতবাড়ির উঠানে ফুলের টপে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যার খবরের সত্যতা মেলে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মধু ফকির কে আটক করা হয়। তার ঘরের সামনে থেকে ৪টি ছোট-বড় কাঁচা গাঁজার গাছ সমূলে উৎপাটন করে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পুলিশ বাদী হয়ে মধু ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।