সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

বাজারে ৩ বাইক-স্কুটার আনল টিভিএস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নতুন বছরে জনপ্রিয় বাইক সংস্থা টিভিএস আনছে ৩ বাইক-স্কুটার। ২০২৩ সালে একটা বাইক ছাড়া বড় কিছু লঞ্চ দেখা যায়নি। তবে ২০২৪ সালটা স্পেশাল করে তুলতে চায় কোম্পানি। তাই একের পর এক বাইক-স্কুটার আনার পরিকল্পনা করছে তারা। দেখে নিন টিভিএসের কোন বাইকগুলো আসছে বাজারে-

টিভিএস আইকিউব এসটি

টিভিএস আইকিউব একটি ইলেকট্রিক স্কুটার। যা অনেকদিন আগে ভারতে লঞ্চ হয়। এটির টপ-স্পেক ভ্যারিয়েন্ট আসতে চলেছে আগামী বছর। এতে থাকবে ৪.৫৬ কিলোওয়াটআওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। বর্তমানে যে রেঞ্জ পাওয়া যায় তার থেকে আরও বেশি রেঞ্জ দিতে পারে এই স্কুটার। টপ স্পিড পাওয়া যাবে ৮২ কিলোমিটার প্রতি ঘণ্টা। ইলেকট্রিক স্কুটারের বাজারে ছাপ ফেলতে আসছে এই মডেল। থাকবে ভরপুর ফিচার্স এবং সুবিধা।

টিভিএস ক্রুজার

নতুন টিভিএস ক্রুজার লঞ্চ হতে চলেছে। যাদের রেট্রো লুকিং ক্রুজার বাইক ভালোলাগে তাদের জন্য দারুণ সারপ্রাইস। এটি রোনিন ২২৫ এর উপর ভিত্তি করে বানানো হতে পারে। যদিও বাইক সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, ২২৫ সিসি ইঞ্জিন থাকতে পারে বাইকটিতে। নাম হতে পারে টিভিএস জিপিলিন। দারুণ কমফোর্টের পাশাপাশি ফাটাফাটি পারফরম্যান্স দিতে পারে এই বাইক।

টিভিএস অ্যাডভেঞ্চার বাইক

অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে হাজির হতে চলেছে টিভিএস। অন-রোডের পাশাপাশি অফ-রোডের সওয়ারি দিতে নয়া অ্যাডভেঞ্চার বাইক আনতে পারে কোম্পানি। মিলবে লং ট্রাভেল সাসপেনশন, ডুয়াল চ্যানেল এবিএস ইত্যাদি ফিচার। বাইকে ইঞ্জিন মিলবে ৩১৩ সিসি। দারুণ শক্তি এবং কমফোর্ট উপভোগ করার সুযোগ করে দেবে এই বাইক। লং রাইড জমিয়ে তুলতে যাবতীয় সুবিধা দিতে পারে যা একটি অ্যাডভেঞ্চার বাইকে প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর